দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে চার সন্তানের জননী এক নারী ও দুই সন্তানের জনক এক পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে।
নির্যাতিত নারী-পুরুষ, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার সঙ্গে দূরসম্পর্কের আত্মীয়তার সূত্রে চরচান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজারসংলগ্ন অলি মাঝি বাড়ির এরশাদউল্লাহ ওই নারীর বাড়িতে যান।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন তাঁদের সেখানে দেখতে পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং পরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর কথিত পরকীয়ার অপবাদ দিয়ে তাঁদের ওপর দফায় দফায় নির্যাতন চালানো হয়।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার দুপুরের দিকে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপরও বিকেল ৪টা পর্যন্ত তাঁদের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ও পুরুষকে উদ্ধার করে।
নির্যাতিত নারী ও পুরুষ দুজনেরই সন্তান রয়েছে। ওই নারীর চার সন্তান এবং ওই পুরুষের দুই সন্তান রয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/